পুলিশ বিভাগীয় পদোন্নতির এমসিকিউ পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ও পরীক্ষায় আসতে পারে এমসিকিউ ও সমাধান নিচে দেওয়া হলঃ
১. কাকে হাতকড়া লাগানো যাবেনা?
ক. সাজাপ্রাপ্ত আসামী
খ. জামিন অযোগ্য আসামী
গ. মহিলা আসামী
ঘ. অভিযুক্ত ব্যক্তিকে
সঠিক উত্তরঃ গ. মহিলা আসামী
২. সাক্ষ্য আইনের কত ধারা মোতাবেক দুষ্কর্মের সহযোগীর সাক্ষী সমর্থিত হওয়া প্রয়োজন?
ক. ১১৩ ধারা
খ. ১১৪ ধারা
গ. ১১৬ ধারা
ঘ. ১১৫ ধারা
সঠিক উত্তরঃ খ. ১১৪ ধারা
৩. অভ্যাসগত অপরাধীদের ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারা মোতাবেক গ্রেফতার করে কত ধারা মোতাবেক প্রসিকিউশন করা যায়?
ক. ১০৭ ধারায়
খ. ১১০ ধারায়
গ. ১০৯ ধারায়
ঘ. ১২০ ধারায়
সঠিক উত্তরঃ খ. ১১০ ধারায়
পুলিশ প্রমোশন এমসিকিউ পরীক্ষার গভীর প্রস্তুতির জন্য “এমসিকিউ পরীক্ষার প্রস্তুতি” পোস্টটি পড়ুন।
৪. কোন সাক্ষীকে জেরা করার উদ্দেশ্য কি?
ক. সাক্ষীর তার চরিত্র পরীক্ষা
খ. তর্কিত বিষয়ে সত্য উদঘাটন
গ. মতামত গ্রহণ করা
ঘ. বিভিন্ন দাবী প্রতিষ্ঠা করা
সঠিক উত্তরঃ ঘ. বিভিন্ন দাবী প্রতিষ্ঠা করা
৫. সাক্ষ্য আইনের কত ধারা অনুযায়ী জুরি সাক্ষীকে প্রশ্ন করতে পারে?
ক. ১৬৬ ধারা
খ. ১৫৪ ধারা
গ. ১৫৩ ধারা
ঘ. ১৫৬ ধারা
সঠিক উত্তরঃ ক. ১৬৬ ধারা
একটু খেয়াল করুন, এই পোস্টের সকল এমসিকিউ Law School BD অ্যাপ থেকে নেওয়া হয়েছে। পুলিশ পদোন্নতি পরীক্ষার জন্য প্রয়োজনীয় আরও এমসিকিউ রয়েছে Law School BD অ্যাপে।
যেসব পুলিশ সদস্য পদোন্নতির এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন না, তাদের সাহায্যের জন্য Law School BD অ্যাপে অনেক মডেল টেস্ট রয়েছে। এই মডেল টেস্টগুলোর বিশেষত্ব হলো, পুলিশ পদোন্নতির জন্য প্রয়োজনীয় সকল আইন দিয়ে তৈরী এবং একটি এমসিকিউ দ্বিতীয়বার যোগ করা হয়নি। তাই এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য Law School BD অ্যাপের প্রতিটি মডেল টেস্ট আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আমরা বিশ্বাস করি, একজন পুলিশ সদস্য Law School BD অ্যাপের সকল মডেল টেস্ট পরীক্ষা গুলোতে উত্তীর্ণ হতে পারলে পুলিশ বিভাগীয় পদোন্নতি এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে। তাই, Law School BD অ্যাপে নিয়মিত মডেল টেস্ট দিন, নিজের দেওয়া ভুল উত্তর সংশোধন করুন।
Law School BD অ্যাপে পুলিশ পদোন্নতি পরীক্ষার জন্য প্রয়োজনীয়—
১. সকল আইনের ভাষ্য
২. আইনের সূচি
৩. সংজ্ঞা ও পার্থক্য
৪. বাস্তব সমস্যা
৫. এমসিকিউ (MCQ)
৬. রচনামূলক প্রশ্ন
রয়েছে, যা আপনি পাবেন একটি বইয়ের মূল্যে।
এই অ্যাপটিতে প্রায় ৭-৮টি আইন বইয়ের সমপরিমান কন্টেন রয়েছে যা আপনি পাবেন একটি বইয়ের মূল্যে।
Law School BD অ্যাপ এখান থেকে ডাউনলোড করুন।
৬. এসআই রহিমের নিকট করিমের নামে গ্রেফতারি পরোয়ানা রয়েছে, করিমকে সামনে পেয়ে রহিম তাকে গ্রেফতার করে নাই, রহিম কত ধারায় অপরাধ মোতাবেক অপরাধী?
ক. দন্ডবিধি ২২২ ধারা
খ. দন্ডবিধি ২২১ ধারা
গ. দন্ডবিধি ২২৪ ধারা
ঘ. দন্ডবিধি ২২৬ ধারা
সঠিক উত্তরঃ খ. দন্ডবিধি ২২১ ধারা
৭. আদালত কর্তৃক ইস্যু করা প্রত্যেক সমন কত কপি হয়ে থাকে?
ক. ১ কপি
খ. ৩ কপি
গ. ৪ কপি
ঘ. ২ কপি
সঠিক উত্তরঃ ঘ. ২ কপি
৮. কোন আদালত ইস্যুকৃত ওয়ারেন্ট বাতিল করতে পারে?
ক. দায়রা আদালত
খ. ম্যাজিস্ট্রেট আদালত
গ. ইস্যুকারী আদালত
ঘ. গ্রাম্য আদালত
সঠিক উত্তরঃ গ. ইস্যুকারী আদালত
৯. নির্জন কারাবাস সর্বোচ্চ কত সময়ের জন্য হতে পারে?
ক. ১ মাস
খ. ২ মাস
গ. ৪ মাস
ঘ. ৩ মাস
সঠিক উত্তরঃ ঘ. ৩ মাস
১০. নিচের কোনটি অপরাধে সহায়তা বলে গণ্য হবে না?
ক. প্ররোচিত করা
খ. অপরাধ সংঘটনের চেষ্টা
গ. ষড়যন্ত্রের অংশগ্রহণ করা
ঘ. ইচ্ছাকৃতভাবে অপরাধ সংঘটনের সাহায্য করা
সঠিক উত্তরঃ খ. অপরাধ সংঘটনের চেষ্টা
১১. রহিম ঘুষি মেরে করিমের দাঁত ভেঙে দেয়, রহিমের অপরাধ কি?
ক. সাধারণ আঘাত
খ. গুরুতর আঘাত
গ. হত্যার চেষ্টা
ঘ. অনিচ্ছাকৃত আঘাত
সঠিক উত্তরঃ খ. গুরুতর আঘাত
১২. হেলমেট ব্যতীত মোটরসাইকেল চালানোর শাস্তি কত ধারায়?
ক. মোটরযান আইনের ১৪৩ ধারা
খ. মোটরযান আইনের ১৩৭ ধারা
গ. মোটরযান আইনের ১৩৮ ধারা
ঘ. মোটরযান আইনের ১৪৪ ধারা
সঠিক উত্তরঃ খ. মোটরযান আইনের ১৩৭ ধারা
১৩. ডিজিটাল নিরাপত্তা আইনের কত ধারায় মামলা তদন্তের সময়সীমা উল্লেখ রয়েছে?
ক. ৫০ ধারা
খ. ৪৫ ধারা
গ. ৪২ ধারা
ঘ. ৪০ ধারা
সঠিক উত্তরঃ ঘ. ৪০ ধারা
১৪. দন্ডবিধির সকল অপরাধের তদন্ত, বিচার ও অন্য সকল ব্যবস্থা কোন আইন মোতাবেক গ্রহণ করা হয়?
ক. দেওয়ানী কার্যবিধি
খ. মাইনর এ্যাক্ট
গ. পিআরবি
ঘ. ফৌজদারী কার্যবিধি
সঠিক উত্তরঃ ঘ. ফৌজদারী কার্যবিধি
১৫. কোনো ব্যক্তিকে আদালতে হাজির করার জন্য আদালত কি কি পন্থা অবলম্বন করতে পারে?
ক. ক্রোক ও হুলিয়া
খ. সমন
গ. সবগুলো
ঘ. জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি
সঠিক উত্তরঃ গ. সবগুলো
১৬. নিচের কোনটি গুরুতর আঘাত?
ক. চর মারা
খ. পুরুষত্বহীনকরণ
গ. গালি দেওয়া
ঘ. মানহানি করা
সঠিক উত্তরঃ খ. পুরুষত্বহীনকরণ
১৭. ফৌজদারী কার্যবিধি মোতাবেক সর্বোচ্চ কত বছরের জন্য মুচলেকার আদেশ দিতে পারে?
ক. ৫ বছর
খ. ২ বছর
গ. ৬ বছর
ঘ. ৩ বছর
সঠিক উত্তরঃ ঘ. ৩ বছর
১৮. কত বছরের একজন নারী সাথে সম্মতি সহকারে যৌন ক্রিয়ায় অংশ গ্রহণ করলে অপরাধ হবেনা?
ক. ১১ বছর
খ. ১২ বছর
গ. ১৩ বছর
ঘ. ১৮ বছর
সঠিক উত্তরঃ ঘ. ১৮ বছর
১৯. মানব পাচার প্রতিরোধ ও দমন আইন মোতাবেক মামলা দায়ের করার কত কার্যদিবসের মধ্যে তদন্ত সম্পন্ন করতে হয়?
ক. ৩০ কার্যদিবস
খ. ৬০ কার্যদিবস
গ. ১০০ কার্যদিবস
ঘ. ৯০ কার্যদিবস
সঠিক উত্তরঃ ঘ. ৯০ কার্যদিবস
২০. বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে মৃত্যু ঘটালে যে অপরাধ হয় তা কোন ধরণের অপরাধ?
ক. তফসিল বর্হিভুক্ত
খ. জামিনযোগ্য
গ. জামিন অযোগ্য
ঘ. তফসিলযুক্ত
সঠিক উত্তরঃ খ. জামিনযোগ্য
২১. ভবঘুরে ব্যক্তিদের পুলিশ ফৌজদারী কার্যবিধি কোন ধারা মোতাবেক গ্রেফতার করতে পারে?
ক. ৫৫ ধারা
খ. ৫৬ ধারা
গ. ৫৩ ধারা
ঘ. ৫৪ ধারা
সঠিক উত্তরঃ ক. ৫৫ ধারা
২২. মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আসামী মাদকদ্রব্যসহ হাতে নাতে ধৃত না হলে কত কার্যদিবসের মধ্যে প্রাথমিক তদন্ত সমাপ্ত করতে হয়?
ক. ৩০ কার্যদিবস
খ. ৯০ কার্যদিবস
গ. ৬০ কার্যদিবস
ঘ. ৪৫ কার্যদিবস
সঠিক উত্তরঃ গ. ৬০ কার্যদিবস
২৩. ময়না তদন্ত রিপোর্ট কে তৈরি করে?
ক. অফিসার ইনচার্জ
খ. ম্যাজিস্ট্রেট
গ. পুলিশ সুপার
ঘ. সিভিল সার্জন
সঠিক উত্তরঃ ঘ. সিভিল সার্জন
২৪. আদালতে সাক্ষীর প্রথম বক্তব্যকে কি বলা হয়?
ক. পুনঃজবানবন্দি
খ. জেরা
গ. প্রাথমিক সাক্ষ্য
ঘ. জবানবন্দি
সঠিক উত্তরঃ ঘ. জবানবন্দি
২৫. ফৌজদারী কার্যবিধির কোন ধারার অধীনে পুলিশ ফাইনাল রিপোর্ট ও চার্জশীট দাখিল করে?
ক. ১৭৪ ধারা
খ. ১৭১ ধারা
গ. ১৭৩ ধারা
ঘ. ১৭২ ধারা
সঠিক উত্তরঃ গ. ১৭৩ ধারা
২৬. গ্রাম্য আদালত সর্বোচ্চ কত টাকা ক্ষতিপূরণ আদায় করতে পারে?
ক. অনাধিক ৭০,০০০ টাকা
খ. অনাধিক ৫০,০০০ টাকা
গ. অনাধিক ২৫,০০০ টাকা
ঘ. অনাধিক ৯০,০০০ টাকা
সঠিক উত্তরঃ গ. অনাধিক ২৫,০০০ টাকা
২৭. পদাধিকার বলে সুপ্রিম কোর্টের বিচারক কোন এলাকার জাস্টিস?
ক. বিভাগ
খ. সমগ্র বাংলাদেশ
গ. জেলা
ঘ. উপজেলা
সঠিক উত্তরঃ খ. সমগ্র বাংলাদেশ
২৮. সাক্ষ্য গ্রহণের সঠিক ক্রম কী?
ক. জবানবন্দী, জেরা, পুনঃজবানবন্দী, পুনঃজবানবন্দী
খ. জবানবন্দী, জেরা, পুনঃজবানবন্দী, পুনঃজেরা
গ. জবানবন্দী, পুনঃজবানবন্দী, জেরা, পুনঃজেরা
ঘ. জেরা, জবানবন্দী, পুনঃজেরা, পুনঃ জবানবন্দী
সঠিক উত্তরঃ খ. জবানবন্দী, জেরা, পুনঃজবানবন্দী, পুনঃজেরা
২৯. গ্রেফতারকৃত ব্যক্তি পলায়নের প্রতিরোধের জন্য কি ব্যবস্থা নেওয়া যায়?
ক. আসামীর মৃত্যু ঘটানো
খ. পলায়ন প্রতিরোধের জন্য যতটুকু প্রয়োজন
গ. আসামীকে আঘাত করা
ঘ. অতিরিক্ত বল প্রয়োগ
সঠিক উত্তরঃ খ. পলায়ন প্রতিরোধের জন্য যতটুকু প্রয়োজন
৩০. স্থানীয় সীমার বাইরে সমন জারি করতে হলে কার নিকট সমন প্রেরণ করতে হবে?
ক. ম্যাজিস্ট্রেটের নিকট
খ. পুলিশ সুপারের নিকট
গ. থানার ভারপ্রাপ্ত অফিসারের নিকট
ঘ. স্থানীয় চেয়ারম্যানের নিকট
সঠিক উত্তরঃ ক. ম্যাজিস্ট্রেটের নিকট
৩১. কতটি অবস্থা বিদ্যমান থাকলে ফৌজদারি কার্যবিধির ১৪৫ ধারা অনুযায়ী ব্যবস্থা করা যায়?
ক. ২ টি অবস্থা
খ. ৩ টি অবস্থা
গ. ৫ টি অবস্থা
ঘ. ৪ টি অবস্থা
সঠিক উত্তরঃ ঘ. ৪ টি অবস্থা
৩২. চুরি ও বলপূর্বক গ্রহণের ক্ষেত্রে কত ধরনের কার্য করলে চুরি ও বলপূর্বক গ্রহণ দস্যুতায় পরিণত হয়?
ক. ৩ ধরণের
খ. ৪ ধরণের
গ. ৬ ধরণের
ঘ. ৫ ধরণের
সঠিক উত্তরঃ ক. ৩ ধরণের
৩৩. নর বলতে কোন বয়সের পুরুষ অন্তর্ভুক্ত হয়?
ক. ১০ বছরের ঊর্ধ্বে
খ. যে কোন বয়সের
গ. ১১ বছরের ঊর্ধ্বে
ঘ. ১৮ বছরের ঊর্ধ্বে
সঠিক উত্তরঃ খ. যে কোন বয়সের
৩৪. ধর্ষণজনিত কারণে মৃত্যুর শাস্তি কত ধারায়?
ক. নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৮ ধারায়
খ. নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(৫) ধারায়
গ. নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায়
ঘ. নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(২) ধারায়
সঠিক উত্তরঃ ঘ. নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(২) ধারায়
৩৫. চিকিৎসা অবহেলাজনিত কারণে কোন ব্যক্তি মারা যায় তাহলে ডাক্তারকে দন্ডবিধির কোন ধারা মোতাবেক দন্ডিত হবে?
ক. ৩০০ ধারা
খ. ৩০৪-ক ধারা
গ. ৩০১ ধারা
ঘ. ৩০৩ ধারা
সঠিক উত্তরঃ খ. ৩০৪-ক ধারা
৩৬. করিম জানে যে রহিম জরিনাকে হত্যা করেছে, করিম রহিমকে শাস্তি হতে বাঁচাতে মৃত রহিমার লাশটি গুম করতে রহিমকে সহায়তা করেছে। করিম দন্ডবিধির কোন ধারায় অপরাধ করেছে?
ক. ১৮৭ ধারা
খ. ২১১ ধারা
গ. ৩০১ ধারা
ঘ. ২০১ ধারা
সঠিক উত্তরঃ ঘ. ২০১ ধারা
৩৭. নিচের কোনটি আশ্রয় দানে বলে গণ্য হবেনা?
ক. বাসস্থান প্রদান করা
খ. স্ত্রী কর্তৃক স্বামীকে আশ্রয়দান
গ. যানবাহনের মাধ্যমে সাহায্য করা
ঘ. কাউকে লুকিয়ে রাখা
সঠিক উত্তরঃ খ. স্ত্রী কর্তৃক স্বামীকে আশ্রয়দান
৩৮. দুই বা ততোধিক ব্যক্তি প্রকাশ্য স্থানে ঝগড়া করে গণ শান্তি ভঙ্গ করলে তা কি বলে গণ্য হবে?
ক. বেআইনী সমাবেশ
খ. দাঙ্গা
গ. গণ-উপদ্রব
ঘ. মারামারি
সঠিক উত্তরঃ ঘ. মারামারি
৩৯. মিথ্যা ফতুয়া দেওয়ার শাস্তি কত ধারায়?
ক. দন্ডবিধি ৫০৯ ধারায়
খ. দন্ডবিধি ৫১০ ধারায়
গ. দন্ডবিধি ৪১১ ধারায়
ঘ. দন্ডবিধি ৫০৮ ধারায়
সঠিক উত্তরঃ ঘ. দন্ডবিধি ৫০৮ ধারায়
৪০. জামিনযোগ্য ও আমলযোগ্য অপরাধের তালিকা ফৌজদারি কার্যবিধির কোথায় উল্লেখ করা আছে?
ক. ৩য় তফসিলে
খ. ২য় তফসিলে
গ. ১ম তফসিলে
ঘ. ৪র্থ তফসিলে
সঠিক উত্তরঃ খ. ২য় তফসিলে
৪১. মামলায় চূড়ান্ত রিপোর্ট দাখিল করার কত বৎসর পর মামলা পুনঃজীবিত করা যায়?
ক. ৫ বছর পর
খ. যে কোনো সময়
গ. ৭ বছর পর
ঘ. ৮ বছর পর
সঠিক উত্তরঃ খ. যে কোনো সময়
৪২. চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটসহ সকল জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কার অধীনে থাকে?
ক. জেলা ম্যাজিস্ট্রেট
খ. সেশন জজ
গ. মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট
ঘ. সিনিয়র ম্যাজিস্ট্রেট
সঠিক উত্তরঃ খ. সেশন জজ
৪৩. গ্রাম পুলিশের সদস্যগণ নিচের কোনটি দ্বারা পরিচালিত হয়?
ক. সাক্ষ্য আইন দ্বারা
খ. দন্ডবিধি দ্বারা
গ. পিআরবি দ্বারা
ঘ. কার্যবিধি দ্বারা
সঠিক উত্তরঃ গ. পিআরবি দ্বারা
৪৪. আদালতে সাক্ষ্য দেয়া যেতে পারে কোন বিষয়ে?
ক. বিচার্য ঘটনার বিষয়ে
খ. বিচার্য ও প্রাসঙ্গিক ঘটনার বিষয়ে
গ. প্রাসঙ্গিক ঘটনার বিষয়ে
ঘ. মূল অপরাধের ঘটনার বিষয়ে
সঠিক উত্তরঃ খ. বিচার্য ও প্রাসঙ্গিক ঘটনার বিষয়ে
৪৫. ফৌজদারী কার্যবিধির কোন ধারা মোতাবেক সুরতহাল রিপোর্ট লেখা হয়?
ক. ১৭৫ ধারা
খ. ১৭১ ধারা
গ. ১৭৪ ধারা
ঘ. ১৭২ ধারা
সঠিক উত্তরঃ গ. ১৭৪ ধারা
৪৬. মেট্রোপলিটন এলাকার বাহিরে পুলিশকে আমলযোগ্য অপরাধের তদন্ত করার নির্দেশ কে দিতে পারে?
ক. পুলিশ কমিশনার
খ. নির্বাহী ম্যাজিস্ট্রেট
গ. প্রথম ও দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট
ঘ. তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট
সঠিক উত্তরঃ গ. প্রথম ও দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট
৪৭. অস্বাভাবিক মৃত্যু মামলার তদন্ত কত দিনের বেশি স্থায়ী হলে কেস ডায়েরি লিখতে হয়?
ক. ১ দিনের বেশি
খ. ২ দিনের বেশি
গ. ৭ দিনের বেশি
ঘ. ৩০ দিনের বেশি
সঠিক উত্তরঃ ক. ১ দিনের বেশি
৪৮. কোনটির দ্বারা দলিলের বিষয়বস্তু প্রমাণ করা যায়?
ক. প্রাথমিক সাক্ষ্য দ্বারা
খ. যে কোন একটির দ্বারা
গ. গৌণ সাক্ষ্য দ্বারা
ঘ. স্বয়ং দলিলটির দ্বারা
সঠিক উত্তরঃ খ. যে কোন একটির দ্বারা
৪৯. ফৌজদারী কার্যবিধির কত ধারা মোতাবেক জরিমানা আদায়ের জন্য ওয়ারেন্ট ইস্যু করা হয়?
ক. ২৮৬ ধারা
খ. ১৭২ ধারা
গ. ২৪৩ ধারা
ঘ. ৩৮৬ ধারা
সঠিক উত্তরঃ ঘ. ৩৮৬ ধারা
৫০. খারাপ চরিত্র হিসাবে নিচের কোনটি প্রাসঙ্গিক হতে পারে?
ক. ছেলেটি নেশা করত
খ. পূর্ববর্তী দন্ড
গ. ছেলেটি নিয়মিত চুরি করত
ঘ. ছেলেটি মারামারি করত
সঠিক উত্তরঃ খ. পূর্ববর্তী দন্ড
৫১. ফৌজদারী কার্যবিধির কোন ধারা মোতাবেক জমি প্রভৃতি আশঙ্কিত বিপদের ক্ষেত্রে তাৎক্ষণিক বলবৎ এর আদেশ দেওয়া হয়?
ক. ১৪৪ ধারা
খ. ১৪১ ধারা
গ. ১৪৫ ধারা
ঘ. ১৪৮ ধারা
সঠিক উত্তরঃ গ. ১৪৫ ধারা
৫২. ফৌজদারী কার্যবিধির কোন ধারা মোতাবেক কতিপয় প্রকাশনা বাজেয়াপ্ত ঘোষণা এবং তা উদ্ধারের জন্য তল্লাশী পরোয়ানা ইস্যু করা হয়?
ক. ৯৭ ধারা
খ. ৯৯-ক ধারা
গ. ৯৮ ধারা
ঘ. ৯৯ ধারা
সঠিক উত্তরঃ খ. ৯৯-ক ধারা
৫৩. কত ধারা মোতাবেক সাক্ষ্য পর্যাপ্ত হলে মামলা ম্যাজিস্ট্রেট এর নিকট প্রেরণ করতে হয়?
ক. ফৌজদারী কার্যবিধি ১৬৭ ধারা
খ. ফৌজদারী কার্যবিধি ১৭০ ধারা
গ. ফৌজদারী কার্যবিধি ১৬৯ ধারা
ঘ. ফৌজদারী কার্যবিধি ১৭৩ ধারা
সঠিক উত্তরঃ খ. ফৌজদারী কার্যবিধি ১৭০ ধারা
৫৪. কোন ধারা অনুসারে জামিনদার অব্যাহতি নিলে জামিনে মুক্তিপ্রাপ্ত আসামীকে পুনরায় গ্রেফতার করা যায়?
ক. ফৌজদারী কার্যবিধি ৫০১ ধারা
খ. ফৌজদারী কার্যবিধি ৫০৭ ধারা
গ. ফৌজদারী কার্যবিধি ৫০৩ ধারা
ঘ. ফৌজদারী কার্যবিধি ৫০২ ধারা
সঠিক উত্তরঃ ঘ. ফৌজদারী কার্যবিধি ৫০২ ধারা
৫৫. গ্রেফতারী পরোয়ানা বলে ক নামক পুলিশ অফিসার খ নামক আসামীকে গ্রেফতার করতে গিয়ে ভুলক্রমে গ কে খ মনে করে গ্রেফতার করে। ক নামক পুলিশ অফিসার কত ধারায় রেহাই পাবে?
ক. দন্ডবিধি ৭৬ ধারা
খ. দন্ডবিধি ৭৭ ধারা
গ. দন্ডবিধি ৭৯ ধারা
ঘ. দন্ডবিধি ৭৮ ধারা
সঠিক উত্তরঃ ক. দন্ডবিধি ৭৬ ধারা
৫৬. কোন ধারা মোতাবেক পুলিশ হেফাজতে থাকা আসামীকে শারীরিকভাবে নির্যাতন করলে অপরাধ বলে গণ্য হবে?
ক. পুলিশ আইনের ২৬ ধারা
খ. পুলিশ আইনের ২৯ ধারা
গ. পুলিশ আইনের ২৫ ধারা
ঘ. পুলিশ আইনের ২৮ ধারা
সঠিক উত্তরঃ খ. পুলিশ আইনের ২৯ ধারা
৫৭. মামলা তদন্ত তদারকি রেজিস্টার কোথায় রক্ষণাবেক্ষণ করা হয়?
ক. থানায়
খ. কোর্টে
গ. পুলিশ সুপার অফিসে
ঘ. সার্কেল অফিসে
সঠিক উত্তরঃ ঘ. সার্কেল অফিসে
৫৮. চূড়ান্ত রিপোর্টের চতুর্থ কলামে কী লিপিবদ্ধ করতে হয়?
ক. নালিশের বিবরণ
খ. বাদির নাম ও ঠিকানা
গ. অভিযুক্ত অথবা সন্দেহযুক্ত ব্যক্তিদের নাম ও ঠিকানা
ঘ. আলামতের বিবরণ
সঠিক উত্তরঃ গ. অভিযুক্ত অথবা সন্দেহযুক্ত ব্যক্তিদের নাম ও ঠিকানা
৫৯. টি আই প্যারেড কোথায় অনুষ্ঠিত হয়?
ক. থানায়
খ. কোর্টে
গ. সার্কেল অফিস
ঘ. জেলখানায়
সঠিক উত্তরঃ ঘ. জেলখানায়
৬০. জি আর মামলার সাক্ষী আদালতে হাজির করানোর দায়িত্ব কার?
ক. আদালতের
খ. পুলিশ অফিসারের
গ. বাদীর
ঘ. পাবলিক প্রসিকিউটরের
সঠিক উত্তরঃ খ. পুলিশ অফিসারের
৬১. নিচের কোনটি অপরাধের উপাদান?
ক. ইচ্ছা
খ. সবগুলো
গ. প্রস্তুতি
ঘ. চেষ্টা
সঠিক উত্তরঃ খ. সবগুলো
৬২. মাদকদ্রব্য অপরাধে দন্ডিত হয়ে দন্ড ভোগ করার পর যদি পুনরায় একই অপরাধ করে তাহলে-
ক. পূর্বের দন্ডের তিনগুণ হবে
খ. পূর্বের দন্ডের দ্বিগুণ হবে
গ. পূর্বের দন্ডের সমান হবে
ঘ. পূর্বের দন্ডের চারগুণ হবে
সঠিক উত্তরঃ খ. পূর্বের দন্ডের দ্বিগুণ হবে
৬৩. পুলিশ আইন অনুযায়ী অতিরিক্ত পুলিশের বেতন ভাতা কে বহন করবে?
ক. পুলিশ সুপার
খ. জেলা প্রশাসক
গ. ম্যাজিস্ট্রেট
ঘ. আবেদনকারী
সঠিক উত্তরঃ ঘ. আবেদনকারী
৬৪. ফৌজদারী কার্যবিধির কোন ধারা মোতাবেক আদালত কোন কিশোর অপরাধীকে সংশোধনী প্রতিষ্ঠানে আটক রাখার আদেশ দিতে পারে?
ক. ২৯৯ ধারা
খ. ১৯০ ধারা
গ. ৩৯১ ধারা
ঘ. ৩৯৯ ধারা
সঠিক উত্তরঃ ঘ. ৩৯৯ ধারা
৬৫. নিজের অপরাধ স্বীকার করে প্রদত্ত জবানবন্দীকে কি বলে?
ক. স্বীকৃতি
খ. বিবৃতি
গ. স্বীকারোক্তি
ঘ. জবানবন্দী
সঠিক উত্তরঃ গ. স্বীকারোক্তি
৬৬. দুষ্কর্মে সহযোগীতাকারীর সাক্ষী কি রুপ হয়?
ক. খালাসপ্রাপ্ত ব্যক্তির বিরোদ্ধে
খ. সহযোগী আসামীর বিরোদ্ধে
গ. পরিচিত ব্যক্তির বিরোদ্ধে
ঘ. ঘনিষ্ট ব্যক্তির বিরোদ্ধে
সঠিক উত্তরঃ খ. সহযোগী আসামীর বিরোদ্ধে
৬৭. সম্পূরক অভিযোগ পত্র কখন দেওয়া হয়?
ক. পুনঃজীবিত মামলার তদন্ত শেষে
খ. মামলা তদন্ত শেষে
গ. মামলা আসামী গ্রেফতারের পর
ঘ. মামলার অধিকতর তদন্ত শেষে
সঠিক উত্তরঃ ঘ. মামলার অধিকতর তদন্ত শেষে
৬৮. গণ উপদ্রব অপসারণের জন্য ম্যাজিস্ট্রেট কর্তৃক ফৌজদারী কার্যবিধির কোন ধারায় ব্যবস্থা গ্রহণ করে?
ক. ১৩২ ধারায়
খ. ১৩৮ ধারায়
গ. ১৬০ ধারায়
ঘ. ১৩৩ ধারায়
সঠিক উত্তরঃ ঘ. ১৩৩ ধারায়
৬৯. স্বেচ্ছায় স্বীকারোক্তি প্রদানে আগ্রহী আসামীকে কার নিকট উপস্থাপন করতে হবে?
ক. এসএসপি সার্কেলের নিকট
খ. পুলিশ সুপারের নিকট
গ. পাবলিক প্রসিকিউটর
ঘ. ম্যাজিস্ট্রেটের নিকট
সঠিক উত্তরঃ ঘ. ম্যাজিস্ট্রেটের নিকট
৭০. মামলার ব্রীফ কে তৈরি করে?
ক. সিএসআই
খ. কোর্ট ইন্সপেক্টর
গ. ম্যাজিস্ট্রেট
ঘ. কোর্ট জিআরও
সঠিক উত্তরঃ খ. কোর্ট ইন্সপেক্টর
৭১. পিআরবি কত খন্ডে বিভক্ত?
ক. ২ খন্ডে
খ. ৫ খন্ডে
গ. ৩ খন্ডে
ঘ. ৪ খন্ডে
সঠিক উত্তরঃ ক. ২ খন্ডে
৭২. এজাহারে সাক্ষ্যগত মূল সাক্ষ্য আইনের কোন কোন ধারায় বলা হয়েছে?
ক. ৭ ও ১৪৫ ধারায়
খ. ৮, ৯ ধারায়
গ. ৭, ৮, ৯ ও ১৪৫ ধারায়
ঘ. ৭, ৮, ৯ ও ১৫৫ ধারায়
সঠিক উত্তরঃ গ. ৭, ৮, ৯ ও ১৪৫ ধারায়
৭৩. কোন ব্যক্তির মৃত্যুকালীন জবানবন্দি তার কোন বিষয় সম্পর্কে সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য?
ক. সম্পত্তি বন্টন
খ. সম্পত্তির মালিকানা
গ. সম্পত্তি দান
ঘ. মৃত্যুর কারণ
সঠিক উত্তরঃ ঘ. মৃত্যুর কারণ
৭৪. ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে সরকারের পক্ষে মামলা পরিচালনাকারী ব্যক্তিকে কি বলা হয়?
ক. উকিল
খ. মোক্তার
গ. এ্যাডভোকেট
ঘ. পাবলিক প্রসিকিউটর
সঠিক উত্তরঃ ঘ. পাবলিক প্রসিকিউটর
৭৫. ওয়ারেন্টে ব্যতীত গ্রেফতারকৃত ব্যক্তিকে সর্বোচ্চ কত ঘন্টা পুলিশ হেফাজতে রাখা যায়?
ক. ১২ ঘন্টা
খ. ১৮ ঘন্টা
গ. ২৪ ঘন্টা
ঘ. ৩৬ ঘন্টা
সঠিক উত্তরঃ গ. ২৪ ঘন্টা
৭৬. সাক্ষ্য আইনের কত ধারায় সাক্ষীর স্মৃতি পুনঃজীবিত সম্পর্কে বিধান করা হয়েছে?
ক. ১৬০ ধারা
খ. ১৬৫ ধারা
গ. ১৫৯ ধারা
ঘ. ১৪৮ ধারা
সঠিক উত্তরঃ গ. ১৫৯ ধারা
৭৭. ডিফল্টার রেজিস্টার কোথায় রক্ষণাবেক্ষণ করা হয়?
ক. থানায়
খ. সার্কেল অফিসে
গ. আদালতে
ঘ. পুলিশ অফিসে
সঠিক উত্তরঃ খ. সার্কেল অফিসে
৭৮. সাক্ষ্য আইনে সাক্ষ্য গ্রহণের কয়টি ক্রম উল্লেখ করা হয়েছে?
ক. ২ টি
খ. ৪ টি
গ. ৩ টি
ঘ. ৫ টি
সঠিক উত্তরঃ খ. ৪ টি
৭৯. ফৌজদারী কার্যবিধির কোন ধারা মোতাবেক একই অপরাধের জন্য দুইবার বিচারের সম্মুখীন করা যায় না?
ক. ৪৪৮ ধারা
খ. ৪০৩ ধারা
গ. ৪৪০ ধারা
ঘ. ৪৩০ ধারা
সঠিক উত্তরঃ খ. ৪০৩ ধারা
৮০. সাক্ষ্য আইনরে কোন ধারায় প্রমাণের দায়ভার পরর্বিতন হয়?
ক. ১০১ ধারা
খ. ১৫৮ ধারা
গ. ১৪৫ ধারা
ঘ. ১০২ ধারা
সঠিক উত্তর: ঘ. ১০২ ধারা
৮১. ফৌজদারী কার্যবিধির কোন ধারা মোতাবেক গণউপদ্রব বা আশঙ্কিত বিপদের ক্ষেত্রে তাৎক্ষণিক বলবৎ এর আদেশ দেওয়া হয়?
ক. ১৪৫ ধারা
খ. ১৪৬ ধারা
গ. ১৪৩ ধারা
ঘ. ১৪৪ ধারা
সঠিক উত্তর: ঘ. ১৪৪ ধারা
৮২. ফৌজদারী কার্যবিধির কোন ধারা মোতাবেক বিনা গ্রেফতারে দেহ তল্লাশী করা যায়?
ক. ১০১ (১) ধারা
খ. ১০৩ (২) ধারা
গ. ১০৪ (২) ধারা
ঘ. ১০২ (৩) ধারা
সঠিক উত্তর: ঘ. ১০২ (৩) ধারা
৮৩. কোন ধারা অনুসারে চুরাইমাল আটক করার পর পুলিশ ম্যাজিস্ট্রেটকে অবহিত করে?
ক. ফৌজদারী কার্যবিধি ৫২৪ ধারা
খ. ফৌজদারী কার্যবিধি ৫২৫ ধারা
গ. ফৌজদারী কার্যবিধি ৫২২ ধারা
ঘ. ফৌজদারী কার্যবিধি ৫২৩ ধারা
সঠিক উত্তর: ঘ. ফৌজদারী কার্যবিধি ৫২৩ ধারা
৮৪. কোন ধারা মোতাবেক থানার ভারপ্রাপ্ত অফিসার নিজ থানার যেকোন স্থানে বিনা পরোয়ানায় তল্লাশী করতে বা করাতে পারে?
ক. ফৌজদারি কার্যবিধি ১৬৩ ধারা
খ. ফৌজদারি কার্যবিধি ১৬৭ ধারা
গ. ফৌজদারি কার্যবিধি ১৬৮ ধারা
ঘ. ফৌজদারি কার্যবিধি ১৬৫ ধারা
সঠিক উত্তর: ঘ. ফৌজদারি কার্যবিধি ১৬৫ ধারা
৮৫. রহিমা জানে যে তার স্বামী খুন করেছে, রহিমা তার স্বামীকে শাস্তি থেকে বাঁচানোর জন্য লুকিয়ে রাখে, রহিমা কি অপরাধ হয়েছে?
ক. খুনের সহায়তা
খ. কোনো অপরাধ করেনি
গ. অপরাধীকে আশ্রয় দান
ঘ. অপরাধ সংঘটনে সহায়তা
সঠিক উত্তর: খ. কোনো অপরাধ করেনি
৮৬. শিশু আইনে অপরাধ শিকার বা ভিকটিম শিশুকে কি বলা হয়?
ক. অভিযুক্ত শিশু
খ. আইনের সহিত সংঘাতে জড়িত শিশু
গ. দোষী শিশু
ঘ. আইনের সংস্পর্শে আসা শিশু
সঠিক উত্তর: ঘ. আইনের সংস্পর্শে আসা শিশু
৮৭. তদন্তকারী কর্মকর্তা চূড়ান্ত প্রতিবেদনে কিসের জন্য আবেদন করে?
ক. গ্রেফতারকৃত ব্যক্তির বিচারের
খ. অভিযুক্ত ব্যক্তির মুক্তির
গ. গ্রেফতারকৃত ব্যক্তির জামিনের
ঘ. গ্রেফতারকৃত ব্যক্তির সাজার
সঠিক উত্তর: খ. অভিযুক্ত ব্যক্তির মুক্তির
৮৮. আসামীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য যে প্রতিবেদন প্রেরণ করা হয় তাকে কি বলে?
ক. তদন্ত রিপোর্ট
খ. ফাইনাল রিপোর্ট
গ. পুলিশ রিপোর্ট
ঘ. চার্টশীট
সঠিক উত্তর: ঘ. চার্টশীট
৮৯. যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত আসামী পুনরায় খুন করলে কত ধারা মোতাবেক শাস্তি হবে?
ক. ৩০১ ধারা
খ. ৩০২ ধারা
গ. ৩০৪ ধারা
ঘ. ৩০৩ ধারা
সঠিক উত্তর: ঘ. ৩০৩ ধারা
৯০. কোন অপরাধের ক্ষেত্রে স্ত্রী লোকটি অপরাধের সহায়তাকারী হিসেবে দন্ডিত হবে না?
ক. ধর্ষণ
খ. ব্যভিচার
গ. গর্ভপাতকরণ
ঘ. খুন
সঠিক উত্তর: খ. ব্যভিচার
একটু খেয়াল করুন, এই পোস্টের সকল এমসিকিউ Law School BD অ্যাপ থেকে নেওয়া হয়েছে।
Law School BD অ্যাপে পুলিশ পদোন্নতি পরীক্ষার জন্য প্রয়োজনীয়—
১. সকল আইনের ভাষ্য
২. আইনের সূচি
৩. সংজ্ঞা ও পার্থক্য
৪. বাস্তব সমস্যা
৫. এমসিকিউ (MCQ)
৬. রচনামূলক প্রশ্ন
রয়েছে, যা আপনি পাবেন একটি বইয়ের মূল্যে।
এই অ্যাপটিতে প্রায় ৭-৮টি আইন বইয়ের সমপরিমান কন্টেন রয়েছে যা আপনি পাবেন একটি বইয়ের মূল্যে।
Law School BD অ্যাপ এখান থেকে ডাউনলোড করুন।
৯১. কত টাকা জরিমানা করলে দন্ডের বিরুদ্ধে আপিল করা যায়না?
ক. ১০০০ টাকা
খ. ৩০০০ টাকা
গ. ৫০০ টাকা
ঘ. ২০০ টাকা
সঠিক উত্তর: ঘ. ২০০ টাকা
৯২. জেনারেল ডাইরী কত পৃষ্ঠা হয়ে থাকে?
ক. ১০০০ পৃষ্ঠা
খ. ৭০০ পৃষ্ঠা
গ. ৫০০ পৃষ্ঠা
ঘ. ২০০ পৃষ্ঠা
সঠিক উত্তর: ঘ. ২০০ পৃষ্ঠা
৯৩. একজন শিশু সাক্ষীর যোগ্যতা নির্ভর করে নিচের কোনটির উপর?
ক. লিঙ্গের উপর
খ. ধর্মের উপর
গ. জাতীয়তার উপর
ঘ. বোধশক্তির উপর
সঠিক উত্তর: ঘ. বোধশক্তির উপর
৯৪. আদালত কখন অধিকত তদন্তের নির্দেশ দিতে পারে?
ক. অভিযোগ পত্র দাখিলের পরে
খ. চূড়ান্ত রিপোর্ট দাখিলের পরে
গ. আদালতের এফআইআর পাওয়ার পরে
ঘ. সবগুলি
সঠিক উত্তর: ঘ. সবগুলি
৯৫. খুন করে পালানোর সময় জনগণ আসামী করিমকে আটক করে থানায় হাজির করলে পুলিশ অফিসার কোন ধারা মোতাবেক করিমকে গ্রেফতার করবে?
ক. ফৌজদারী কার্যবিধির ৫১ ধারা
খ. ফৌজদারী কার্যবিধির ৫৩ ধারা
গ. ফৌজদারী কার্যবিধির ৫৫ ধারা
ঘ. ফৌজদারী কার্যবিধির ৫৪ ধারা
সঠিক উত্তর: ঘ. ফৌজদারী কার্যবিধির ৫৪ ধারা
৯৬. পুলিশ কর্মচারী কর্তব্য শেষে কমান্ড সার্টিফিকেট-
ক. নিজের কাছে জমা রাখতে হবে
খ. জমা না দিলে ক্ষতি নেই
গ. জমা দিতে হবে
ঘ. জমা দেওয়া প্রয়োজন নেই
সঠিক উত্তর: গ. জমা দিতে হবে
৯৭. ধর্ষণের ফলশ্রুতিতে জন্মলাভকারী সন্তানের ভরণপোষণ ব্যয় কে বহন করবে?
ক. ধর্ষক
খ. মহিলার আত্মীয়-স্বজন
গ. পুলিশ সুপার
ঘ. রাষ্ট্র
সঠিক উত্তর: ঘ. রাষ্ট্র
৯৮. হত্যা করার উদ্দেশ্যে আঘাত করার ফলে মৃত্যু হলে তাকে বলে?
ক. খুন
খ. খুনের চেষ্টা
গ. খুনের উদ্যোগ
ঘ. অপরাধজনক নরহত্যা
সঠিক উত্তর: ঘ. অপরাধজনক নরহত্যা
৯৯. সরকারি কর্মচারীর উপর সমন জারি করতে সমন কার নিকট প্রেরণ করতে হয়?
ক. সরকারি কর্মচারীর নিকট
খ. সরকারি কর্মচারীর বসবাসের ঠিকানায়
গ. সরকারি কর্মচারীর স্থায়ী ঠিকানায়
ঘ. অফিস প্রধানের নিকট
সঠিক উত্তর: ঘ. অফিস প্রধানের নিকট
১০০. হৈ চৈ বিজ্ঞাপন কোন মামলার ক্ষেত্রে ইস্যু করা হয়?
ক. খুনের মামলার ক্ষেত্রে
খ. সড়ক দুর্ঘটনাজনিত মামলার ক্ষেত্রে
গ. নারী ও শিশু নির্যাতনের মামলার ক্ষেত্রে
ঘ. ডাকাতি মামলার ক্ষেত্রে
সঠিক উত্তর: ঘ. ডাকাতি মামলার ক্ষেত্রে
পুলিশ বিভাগীয় পদোন্নতির এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য Law School BD অ্যাপের সকল মডেল টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার চেষ্টা করুন।
পুলিশ প্রমোশন এমসিকিউ পরীক্ষার শক্তিশালী প্রস্তুতির জন্য আরো পড়ুনঃ
পুলিশ প্রমোশন এমসিকিউ পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ আইন ও বিধি সমূহ
পুলিশ পদোন্নতির এমসিকিউ পরীক্ষার জন্য প্রয়োজনীয় ধারা ও বিধি সমূহ